ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুভি চলা অবস্থায় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:২২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৪:২২:০১ অপরাহ্ন
মুভি চলা অবস্থায় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস
আর্জেন্টিনার লা প্লাটার ‘সিনেমা ওচো’ হলে চলমান সিনেমা প্রদর্শনীর সময় ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ মুভি চলাকালীন সময়ে ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে দর্শকদের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে। সিনেমা হলে সিনেমা দেখতে এসেছিলেন ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দে। সঙ্গে ছিলেন তার ১১ বছর বয়সী কন্যা ও এক বন্ধু। সিনেমা চলার সময় হঠাৎ করে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে তার শরীরে।

ভিলাভের্দে জানান, “প্রথমে মনে হয়েছিল এটা সিনেমারই অংশ। কিন্তু বুঝতে পারি আমার গায়ে কিছু পড়ে গেছে।”
ধ্বংসস্তূপে পড়ে তার কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত লাগে। মাথায় হালকা আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি রক্ষা পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে কালশিটে দাগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে তিনি সাইকিয়াট্রিক চিকিৎসা নিচ্ছেন এবং ভিড়ভাট্টা জায়গায় যেতে ভয় পাচ্ছেন বলে জানান। চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন কর্মস্থলে না যাওয়ার নির্দেশও পেয়েছেন তিনি। ফিয়াম্মা সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ছাদের ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে হলের মেঝে জুড়ে। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হল ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন। তবে ঘটনাটিতে বড় ধরনের প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এখন পর্যন্ত সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

উল্লেখ্য, ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিরিজের সিনেমাগুলো অপ্রত্যাশিত দুর্ঘটনা ও নাটকীয় মৃত্যুর জন্য পরিচিত। এবার বাস্তবেই সিনেমার মতো একটি দুর্ঘটনা ঘটায় দর্শকরা হতবাক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা