ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দুদকের মামলা: জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৬:১৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৬:১৪:৩৩ অপরাহ্ন
দুদকের মামলা: জুবাইদা রহমানের আপিলের রায় বুধবার
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল চেয়ে করা আপিলের রায় ঘোষণা হবে আগামী বুধবার (২৬ মে)।

সোমবার (২৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চে শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে, চলতি বছরের ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন। একইসঙ্গে স্থগিত করা হয় তার বিরুদ্ধে দেয়া অর্থদণ্ডাদেশ।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক করা এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জজ আদালত রায় দেয়। রায়ে তারেক রহমানকে দুটি ধারায় ৯ বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

মামলাটি ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় দায়ের করে দুদক। এতে তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনকে আসামি করা হয়।

এদিকে জুবাইদা রহমানের আইনজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন, উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং রায়ে তিনি খালাস পাবেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ