ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইসরাইলি হামলায় গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১২:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১২:০৪:১৫ অপরাহ্ন
ইসরাইলি হামলায় গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত
ইসরাইলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি ও আহতের সংখ্যা। শনিবার, ৯ নভেম্বর, ইসরাইলি বাহিনীর হেলিকপ্টার হামলায় আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার দেইর আল বালাহ অঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রে এবং আল আকসা হাসপাতালের ভেতরে এই হামলা চালানো হয়, যেখানে বহু নারী ও শিশু আশ্রয় নিয়েছিলেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৫৫০ জনের ওপরে, এবং আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গাজায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু, যার মধ্যে অধিকাংশই কম বয়সী। এই প্রাণহানির পেছনে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এদিকে, ইসরাইল-হামাস সংঘাতের মধ্যস্থতায় আর অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কাতার। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, কাতার জানিয়েছে যে, উভয়পক্ষ আন্তরিকভাবে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত না হলে কাতার আর এই বিষয়ে মধ্যস্থতা করবে না। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে কাতার হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশও দিয়েছে বলে জানানো হয়। 

তবে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হামাস কর্মকর্তারা জানিয়েছেন, দোহায় হামাসের কার্যালয় বন্ধ করা নিয়ে প্রকাশিত খবর সঠিক নয়, এবং তারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা