ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৬:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৬:২০:৫৩ অপরাহ্ন
বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
বউয়ের সঙ্গে ঝগড়া করে রক্ষা পেয়েছে— এমন পুরুষ খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি স্ত্রীর রোষ এড়াতে পারেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও। হোক তিনি একজন রাষ্ট্রপ্রধান, স্ত্রীর রাগ সামলানো যে চাট্টিখানি কথা নয়, তা আবারও প্রমাণ করলো সাম্প্রতিক এক ভিডিও।

ঘটনাটি ঘটেছে ভিয়েতনাম সফরের শুরুতেই। বিমান থেকে নামার মুহূর্তে ক্যামেরার সামনে ঘটে যায় এক বিব্রতকর ঘটনা। ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার জন্য দরজার কাছে দাঁড়িয়ে আছেন ম্যাকরন। হঠাৎই লাল পোশাক পরা এক নারী হালকা ধাক্কা বা থাপ্পড়ের মতো কিছু একটা করেন ম্যাকরনের পিঠে। ঘটনাটি ঘটে এমন এক জায়গায়, যেখানে ক্যামেরার ফোকাস একদম তীক্ষ্ণ। বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হয়ে ম্যাকরন আবার ভেতরে ঢুকে পড়েন বিমানে।

কিছু সময় পর তারা দুজন একসঙ্গে বের হলে স্পষ্ট বোঝা যায়— লাল পোশাকধারী সেই নারী আর কেউ নন, ম্যাকরনের স্ত্রী ব্রিজিট ম্যাকরন। তখন আর আলোচনার আগুনে ঘি ঢালার কিছু বাকি থাকল না।

ঘটনাটি যতই বিব্রতকর হোক, প্রেসিডেন্টের হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে দেওয়ার চেষ্টা ছিল পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল। এমনকি তিনি উপস্থিত জনতার সঙ্গে করমর্দন করতেও ভোলেননি।

তবে বিমান থেকে নামার সময় স্ত্রীর হাত ধরলেন না ম্যাকরন— সেটিও চোখ এড়ায়নি উপস্থিত সাংবাদিক বা ক্যামেরার। পরিস্থিতি দেখে নেটিজেনরা বলছেন, "রাষ্ট্র চালানো সহজ হতে পারে, কিন্তু স্ত্রীর অভিমান সামলানো সবচেয়ে কঠিন!"

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা