ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস জামায়াত নেতা এ টি এম আজহার: আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৪১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৪১:৫২ অপরাহ্ন
নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস জামায়াত নেতা এ টি এম আজহার: আইন উপদেষ্টা
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। আজ মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদন গ্রহণ করে পূর্বের রায় বাতিল করে এ আদেশ দেন।

আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড এবং পরে আপিল বিভাগে বহাল রাখা সেই রায় সর্বসম্মতভাবে বাতিল করে আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগের পেছনে রয়েছে জুলাইয়ের গণআন্দোলনের সাহসী নেতৃত্ব। এখন এই অর্জন রক্ষার দায়িত্ব আমাদের সবার।”

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে একাধিক মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। পরে আপিল বিভাগও সে রায় বহাল রাখে। তবে আসামিপক্ষের রিভিউ আবেদনের শুনানি শেষে আজকের রায়ে পূর্বের সব আদেশ বাতিল করে তাঁকে খালাস দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে