ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘জেরুজালেম দিবসে’ র‌্যালিতে হিজাব পরিহিত নারীর গায়ে ইসরায়েলির থুতু

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৭:৫৯ অপরাহ্ন
‘জেরুজালেম দিবসে’ র‌্যালিতে হিজাব পরিহিত নারীর গায়ে ইসরায়েলির থুতু
পূর্ব জেরুজালেমে ১৯৬৭ সালের যুদ্ধের মাধ্যমে দখলের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ইসরায়েলের বার্ষিক ‘ফ্ল্যাগ মার্চ’ এবছর ওল্ড সিটির মুসলিম কোয়ার্টারে পরিণত হয়েছে সহিংসতা, ঘৃণা ও আতঙ্কের মিছিলে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ মে) হাজারো ইসরায়েলি ধর্মীয় জাতীয়তাবাদী সমর্থক জেরুজালেমের পুরোনো শহরের মুসলিম বসতি অঞ্চলে প্রবেশ করে। এ সময় তারা মুসলিমবিরোধী স্লোগান দেয়, যেমন—‘তাদের গ্রাম পুড়ুক’, ‘আরবদের মৃত্যু হোক’। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, হিজাব পরিহিত মুসলিম নারীদের গায়ে থুতু ছোঁড়া ও গালাগালির ঘটনাও ঘটেছে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী অধিকাংশ ব্যক্তি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অবৈধ বসতি থেকে এসেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ।

ঘটনার দিন মধ্যাহ্নের পর থেকেই শহরের মুসলিম এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ধর্মীয় উগ্রপন্থী যুবকরা দোকানে হামলা চালায়, ক্যাফে তছনছ করে এবং কমপক্ষে একটি বাসায় জোরপূর্বক প্রবেশ করে।

এক ক্যাফে মালিক রেমন্ড হিমো জানান, হামলাকারীদের বিরোধিতা করায় এক পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দেন:
“এখনই দোকান বন্ধ করো, না হলে আমি তোমাকে রক্ষা করতে পারব না।”
এরপর আতঙ্কিত ব্যবসায়ীরা দুপুর ১টার মধ্যেই দোকান বন্ধ করে দেয় এবং স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরে আটকে নিরাপত্তা খোঁজেন।

এ ধরনের ঘৃণামূলক আচরণ এবং রাষ্ট্রীয় মদতে সংঘটিত সহিংসতা মুসলিম অধিবাসীদের জীবনে চরম অনিরাপত্তা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল