ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তবে বিএনপির কিছু করার নেই: রুমিন ফারহানা 

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তবে বিএনপির কিছু করার নেই: রুমিন ফারহানা 
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকার গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই। শনিবার (১০ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় রুমিন ফারহানা আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনো তিনি পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না। আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা