ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই : হাসনাত

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:২১:৩৪ অপরাহ্ন
এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে ভোটারদের উচিত যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়া। তিনি বলেন, “যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে সবার সেবা করবে, তাকেই আপনারা ভোট দিবেন।”

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আরও বলেন, “আমাদের আগে সচেতন হতে হবে। যদি নিজেরা দুর্নীতি না করি, তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। কিন্তু আমরা যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাদের নির্যাতনের শিকার হতে হবে।”

দুর্নীতি বিরোধী আন্দোলনের সূচনা পারিবারিক পর্যায় থেকে শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা, সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা, বাসা ভাড়া ২৫ হাজার টাকা, অথচ আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার—এটা কি সম্ভব? যদি এসব প্রশ্ন করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার যথাযথ শিক্ষা এখনও হয়নি।”

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

সভায় বক্তারা জনসচেতনতা বাড়াতে রাজনৈতিক দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং দুর্নীতিবিরোধী মনোভাবকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা