ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আমরা জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের সাপোর্ট এক্সপেক্ট করছি : প্রেস সচিব

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৫৫:৪৬ অপরাহ্ন
আমরা জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের সাপোর্ট এক্সপেক্ট করছি : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরকে ঘিরে বাংলাদেশ জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার, অথবা ১ বিলিয়ন ডলারের মতো আর্থিক সহায়তা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট হিসেবে পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য দেন।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা জাপানে যাচ্ছেন। এটা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে খুবই আগ্রহী। আড়াই হাজার জাপানির জন্য একটি আলাদা ইকোনমিক জোন গঠন করা হয়েছে। ওই জোনে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে কথা হবে।”

তিনি বলেন, “ওই সেমিনারে ৩০০ জনের মতো জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন। তাদের সামনে বাংলাদেশের সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।”

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “পুরো প্ল্যানটি এক্সিকিউট করতে ১৪০ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ দরকার হবে। সফরের একটি বড় ফোকাস থাকবে কিভাবে এই ইনভেস্টমেন্ট আনা যায়।”

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “মাতারবাড়িতে ছয়টি পোর্ট টার্মিনাল হবে, যেখানে বিশ্বের বড় বড় জাহাজ ভিড়বে। এখানে একটি আধুনিক শহর গড়ে উঠবে। থাকবে পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব এবং এনার্জি হাব। প্রত্যেকটা সেগমেন্টে জাপানি বিনিয়োগ আনার চেষ্টা করা হবে।”

তিনি আরও জানান, “মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, তখন কক্সবাজারও উন্নয়ন পাবে। সেখানে দ্রুত আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম