ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০২:৩৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০২:৩৩:০১ অপরাহ্ন
সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘সেভ ক্যানেল, সেভ সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। তবে অনেক খাল ইতোমধ্যে দখল ও দূষণে মৃতপ্রায়। শুভাঢ্যা খালের অবস্থা তুলে ধরে তিনি বলেন, এটি আর খাল নেই—এখন এটি প্লাস্টিকের খাল।

পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার চারপাশের নদীগুলোর অবস্থাও খুব একটা ভালো না। বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদী মৃতপ্রায় অবস্থায় আছে। তুলনামূলকভাবে শীতলক্ষ্যার অবস্থা কিছুটা ভালো। তবে, তুরাগ নদীকে পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানান তিনি।

পলিথিনের ব্যবহার বন্ধ করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, “দেশের স্বার্থে যখন কোনো আইন করা হয়, তখন তা কার্যকর করতে সবার এগিয়ে আসা উচিত। নিজেদের স্বার্থেই প্লাস্টিক বর্জন করতে হবে।” তিনি জানান, সুপারশপগুলোতে ইতোমধ্যে পলিথিনমুক্ত বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে