ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০২:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০২:৫৪:৫১ অপরাহ্ন
গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তহীন অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আসা অস্ত্রের ৮০০তম বিমান চালান তাদের দেশে পৌঁছেছে। এর পাশাপাশি সমুদ্রপথে আরও ১৪০টি চালান পাঠানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব চালানে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা উপকরণ রয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল ৯০ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে বলে জানিয়েছে তারা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে এখনো চলছে তাদের ধ্বংসাত্মক সামরিক তৎপরতা। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার যুদ্ধ থামিয়ে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানানো হলেও, ইসরায়েল সে সব উপেক্ষা করছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের টানা অস্ত্র সহায়তা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানকে আরও জোরালো করছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও গভীর করে তুলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে