ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে পাচারের চেষ্টা, ২ চীনা নাগরিকসহ আটক ৩

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৩:৫৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৩:৫৭:২১ অপরাহ্ন
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে পাচারের চেষ্টা, ২ চীনা নাগরিকসহ আটক ৩
বিয়ের প্রলোভনে তরুণী পাচারের চেষ্টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করেছে এপিবিএন। বুধবার (২৮ মে) ভোরে বিমানবন্দরে সন্দেহজনক আচরণ দেখে সদস্যরা এক তরুণীকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা ফাঁস হয়।

আটক হওয়া বিদেশি নাগরিকরা হলেন চীনের হু জুন জুন (৩০) ও ঝাং লেইজি (৫৪)। তাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশি মো. নয়ন আলী (৩০)। গাইবান্ধার ওই তরুণী পাচারের বিষয়টি আঁচ করতে পেরে সাহস করে বিমানবন্দরে দায়িত্বরতদের কাছে অভিযোগ করেন।

এরপর ওই তরুণীর দেওয়া তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের সদস্য নয়ন আলীকেও আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এপিবিএন জানায়, এই চক্রটি অসহায় তরুণীদের টার্গেট করে তাদের ভালো চাকরি কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে। পাচারের পর অনেককে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা