ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন এটিএম আজহারুল ইসলাম

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০৯:৩১ অপরাহ্ন
জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন এটিএম আজহারুল ইসলাম
বহু বছরের কারাবাস শেষে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। আজ বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে মুক্তি পান তিনি। এতদিন ধরে ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে। সেখান থেকেই তাকে আজ মুক্তি দেওয়া হয়।

মুক্তির পরপরই সরাসরি শাহবাগে যান আজহারুল। সেখানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। ভিড় ঠেলে মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আবেগে ভেসে যান এই নেতা।

তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আজ আমি মুক্ত হতে পেরেছি—৩৬শে জুলাই ও ৫ আগস্টের সেই মহাবিপ্লবী নায়কদের। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের আন্দোলনের কারণেই এই স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো ছাত্র সমাজকে—যারা অতীতের গৌরব ফিরিয়ে এনেছে।”

আজহারুল আরও বলেন, “ছাত্র সমাজই রাজপথে নেমে, রক্ত ঢেলে, জনগণকে সঙ্গে নিয়ে এই দেড় দশকের দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের সেই সাহসী আন্দোলনের কারণেই দম্ভ, গর্ব—সবকিছু আজ চূর্ণ-বিচূর্ণ। বাংলাদেশ যেন এক নতুনভাবে স্বাধীনতা ফিরে পেয়েছে।”

তবে নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি জনদুর্ভোগের বিষয়েও কথা বলেন। বলেন, “এখানে রাস্তা আটকে সমাবেশ করা হয়েছে, যাতে জনগণের ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। এখন আর বেশি কিছু বলবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন—তাহলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা