ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো
নির্মাতা রায়হান রাফী সবসময় চেষ্টা করেন তার সিনেমায় ভিন্নধর্মী কিছু তুলে ধরতে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমাটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু এই ভিন্নতা আনতে গিয়ে এবার চরম বিপাকে পড়েছেন তিনি।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের কাজ বাকি থাকলেও, সেই কাজ শেষ করতে রাজি ছিলেন না শাকিব খান।

এর কারণ একটাই—পরিচালকের পক্ষ থেকে না জানিয়ে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে আফরান নিশোকে যুক্ত করা। বিষয়টি জানার পর শাকিব খান কড়া অবস্থান নেন।

বলা হচ্ছে, শাকিব খানকে কিছু না জানিয়েই ‘তাণ্ডব’-এ আফরান নিশোর একটি অংশের শুটিং সম্পন্ন করা হয়। বিষয়টি জানার পরপরই ক্ষুব্ধ হন শাকিব। তিনি জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত পরিচালক প্রকাশ্যে নিশোর অংশ বাতিলের ঘোষণা না দেবেন, ততক্ষণ তিনি আর শুটিংয়ে অংশ নেবেন না।

গতকালও এই সিদ্ধান্তে অনড় ছিলেন ঢালিউডের ‘নবাব’। শুটিং সেটে হাজির হননি।

তবে শেষ পর্যন্ত বরফ গলেছে। রায়হান রাফীর ব্যাখ্যায় মন গলেছে শাকিব খানের। পরিচালক তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, নিশোর দৃশ্যটি মূলত তার পরবর্তী সিনেমার একটি চরিত্র—যে চরিত্রটি ‘তাণ্ডব’-এ খুব দূর থেকে হেঁটে যাবে মাত্র।

একদিন বিরতি দিয়ে আজ ফের শুটিংয়ে ফিরেছেন শাকিব খান।

এর পেছনে আরেকটি পুরনো টানাপোড়েনের গল্পও রয়েছে। শোনা যায়, আফরান নিশো যখন তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, সে সময় শাকিব খানকে ঘিরে একটি মন্তব্য করেছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। যদিও সে সময় পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি শাকিব।

তবে সেই ঘটনার দুই বছর পর এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন নিশো নিজেই। সেখানে তিনি বলেন, “সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।”

মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিশো নিজেই।

এদিকে ‘তাণ্ডব’ নির্মিত হচ্ছে ভারতীয় এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায়। সিনেমার গল্প এগোবে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা