ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিএনপির তারুণ্যের সমাবেশে যুক্ত হলেন তারেক রহমান

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:২১:১০ অপরাহ্ন
বিএনপির তারুণ্যের সমাবেশে যুক্ত হলেন তারেক রহমান
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে নয়াপল্টনে।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীসহ সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল, ঢোল, বাদ্য বাজিয়ে নয়াপল্টন মুখর করে তোলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। হাতে দলীয় পতাকা, মাথায় ব্যান্ড, গলায় ফেস্টুন—অনেকেই মিছিল আর স্লোগানে স্লোগানে যোগ করেন উৎসবের আবহ।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার দিকে তার বক্তব্যের সময় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় নতুন উদ্দীপনা।

আয়োজনে নেতৃত্ব দিচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

নেতারা বলছেন, দেশের তরুণরা এখন মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত, রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত। সেই অবস্থার প্রতিবাদেই তারা আজ রাজপথে।

সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যানজট এড়াতে এলাকায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা