ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৫:২৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৫:২৬:৪৭ অপরাহ্ন
নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু
নির্বাচন নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সংস্কার বা বিচারের কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।’

বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত 'তারুণ্যের সমাবেশে' এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “বাংলাদেশে তারুণ্যের সুনামি শুরু হয়েছে। আজকের লক্ষ লক্ষ তরুণের উপস্থিতি বলছে—তারা চায় গণতন্ত্র। আর গণতন্ত্রের পথে পৌঁছাতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নাই। বিচারের কথা বললেও পেছানো চলবে না। বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। সাত বছর আগে খালেদা জিয়া এই প্রসঙ্গ তুলেছিলেন। পরে তারেক রহমানের নেতৃত্বে ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাবও এসেছে। এখন শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য হয়নি। আমি বলছি—ঐকমত্য জনগণ করবে। আপনারা না।”

বিএনপির এই নেতা আরও বলেন, “ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। গুম, খুন, কারাবরণ—সবই সহ্য করেছে দলটির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এখন যদি কারও বিচার প্রয়োজন হয়, সেটা করবে বিএনপি।”

তিনি বলেন, “যারা এখন বিচারের কথা বলছেন, শেখ হাসিনা না থাকলে তারা বিদেশে থাকতো, আর আমরা থাকতাম জেলে। তাদের ওপর ভরসা নেই। বিচার করবে বিএনপি, আগামী দিনে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের মধ্য দিয়ে। নির্বাচন বিলম্ব হলে তরুণরাই এর জবাব দেবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট