ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৩২:০৭ অপরাহ্ন
বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে চলছে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার পর আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। পুরো এলাকা তখন স্লোগান, গান আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখরিত। বৃষ্টির ফোঁটার নিচেও স্তিমিত হয়নি তাদের কণ্ঠস্বর—বরং ঘোষণা হচ্ছিল মাইকে: “১৬ বছর আমাদের আন্দোলন থামাতে পারেনি, এই বৃষ্টিও পারবে না।” উত্তরে নেতাকর্মীদের একসঙ্গে জবাব, “থাকব!”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ ছাড়া বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা।

সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাড়াও সিলেট, ফরিদপুর, ময়মনসিংহসহ দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

বৃষ্টির মধ্যেও কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ জাতীয় ও দলীয় পতাকা গায়ে জড়িয়ে কিংবা মাথায় বেঁধে অবস্থান নিচ্ছেন রাস্তায়। স্লোগান ও ঢোলের তালে মুহুর্মুহু জমে উঠছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ এই সমাবেশ।

নয়াপল্টন এখন যেন এক ভিন্ন আবহে—বৃষ্টিভেজা পথ, অথচ চোখেমুখে প্রত্যয়ের দীপ্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু