ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আড়াই বছর আয়নাঘরে ছিলাম, আদালতে সুব্রত বাইন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৫০:০৮ অপরাহ্ন
আড়াই বছর আয়নাঘরে ছিলাম, আদালতে সুব্রত বাইন
ঢাকার হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও তিন আসামি আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এম এ এস শরিফ ও মো. আরাফাত ইবনে মাসুদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে চারজন আসামিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের এজলাসে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের হাতকড়া পরিয়ে রাখা হয় রডের সঙ্গে বেঁধে।

এ সময় আদালতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সুব্রত বাইন বলেন, ২০২২ সালের রমজানে তাকে ভারত থেকে বাংলাদেশে আনা হয় এবং আড়াই বছর ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়। হাত-পা বেঁধে রেখে পরে ৫ আগস্ট রাত ৩টার দিকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, “আমি যা বলছি, সেটাই যেন লেখেন। দয়া করে কারও দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। আমি ৮৯ সাল থেকে কেবল নেতিবাচক লেখাই দেখছি। বুঝে লিখুন, এর প্রভাব কী হতে পারে। আমার পরিবার আছে। বয়স ৬১ বছর।”

সুব্রত বাইন বলেন, “এই আধুনিক যুগে আমাকে চাঁদাবাজ বানানো হচ্ছে। যদি আসল চাঁদাবাজকে না ধরা যায়, তাহলে লাভ কী? কে আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করেছে, সেটা তদন্ত করুন। আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক, আপনাদের জন্য দোয়া করি।”

এরপর বিচারক এজলাসে প্রবেশ করলে সুব্রত তার বক্তব্য থামান। শুনানি শেষে বিচারক অস্ত্র মামলায় সুব্রত বাইনকে আট দিনের এবং অন্য তিনজনকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে