ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৬:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৬:০৪:৫৩ অপরাহ্ন
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এমন দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “গত দেড় দশকে নতুন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই বাস্তবতায় নির্বাচন আয়োজন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করেছিল। অথচ আজকের তথাকথিত অন্তর্বর্তী সরকার ১০ মাস পার করেও দিনক্ষণ জানাতে পারছে না। এ অবস্থা চলতে দেওয়া যায় না। আমাদের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।”

বক্তব্যের একপর্যায়ে সমাবেশে উপস্থিত জনতাকে একটি স্লোগান দিতে বলেন তারেক রহমান। তিনি বলেন, “সবাই একসঙ্গে বলুন—জনগণকে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।”
সঙ্গে সঙ্গে স্লোগানে গর্জে ওঠে পুরো নয়াপল্টন এলাকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা