ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে চীনা রোভার

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১২:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১২:৩৯:১৯ অপরাহ্ন
মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে চীনা রোভার
চীনা রোভার ঝুরং লাল গ্রহ মঙ্গলে প্রাচীন সমুদ্রের প্রমাণ পেয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চীনের ঝুরং রোভারের বিভিন্ন তথ্য ও প্রমাণের মাধ্যমে মঙ্গল গ্রহে কোনো এক সময়ে সমুদ্র ছিল বলে প্রমাণ করা যাচ্ছে। রোভারটি পৃথিবীর উপকূলরেখার মতো ভূতাত্ত্বিক গঠন খুঁজে পেয়েছে লাল গ্রহ মঙ্গলে। উপকূলরেখার অস্তিত্ব মঙ্গল গ্রহে অতীতে কোনো এক বিশাল সমুদ্রের উপস্থিতি ছিল বলে প্রমাণ করে। বিজ্ঞানীরা মনে করছেন, এই সাগর প্রায় ৩৬৮ কোটি বছর আগে সেখানে বিদ্যমান ছিল। এই সাগর তুলনামূলকভাবে দ্রুত বরফের সাগরে পরিণত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলে সমুদ্রের অস্তিত্বের কথা গ্রহটি যে আগে বাসযোগ্য ছিল বলে সেই প্রমাণকে জোরালো করবে।

চীনের ঝুরং রোভারের সাম্প্রতিক অনুসন্ধান বিশ্লেষণ করে সমুদ্রের তথ্য প্রকাশ করা হয়েছে। রোভারটি বিভিন্ন তথ্য ও তার চলার পথে নমুনার তথ্য পৃথিবীতে প্রেরণ করে। মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পৃথিবীর উপকূলরেখার মতো দেখা যায়। মঙ্গলের পলল আর আগ্নেয়গিরির কাদাসহ বিভিন্ন খাদের বৈশিষ্ট্য অতীতে সেখানে সমুদ্র ছিল বলে প্রমাণ করছে। নতুন এই সমুদ্রের খোঁজ মঙ্গল গ্রহে অতীতে উষ্ণ বায়ুমণ্ডলসহ মাইক্রোবায়াল জীবনের উপস্থিতির ধারণাকে শক্তিশালী করে তুলবে। সায়েন্টিফিক রিপোর্টস–এ সমুদ্রের তথ্য প্রকাশিত হয়েছে।

চীনের ঝুরং রোভার প্রাচীন উপকূলরেখা নির্দেশ করে এমন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আবিষ্কার করে। হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বো উ বলেন, ‘আমরা অনুমান করছি, ইউটোপিয়া প্ল্যানিটিয়া নামের মঙ্গলের এলাকায় প্রায় ৩৬৮ কোটি বছর আগে বন্যা হয়েছিল। তখন সমুদ্র সম্ভবত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বরফ হয়ে গিয়েছিল। আমরা ধারণা করছি, প্রায় ৩৪২ কোটি বছর আগে সেই সমুদ্র অদৃশ্য হয়ে গেছে।’ আরেক বিজ্ঞানী সের্গেই ক্রাসিলনিকভ বলেন, সমুদ্র সম্ভবত পলি দিয়ে ভরাট হয়ে যায়।

আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতো মঙ্গল গ্রহ প্রায় ৪৫০ কোটি বছর আগে গঠিত হয়েছিল। এই প্রাচীন সমুদ্রের উপস্থিতি ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহ একসময় আরও বাসযোগ্য ছিল। ঝুরং রোভারের ২০২১ সালের মে মাসে ছয়টি বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে মঙ্গলে অবতরণ করে। অবতরণের পরে এক বছর পরে শীতনিদ্রায় চলে যায় ঝুরং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে