ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না: ট্রাম্প

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:১৪ অপরাহ্ন
পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা সফলভাবে এগোচ্ছে উল্লেখ করে এখনই সেখানে হামলা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৮ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই বার্তা দেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের পরমাণু আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। তেহরানও একটি স্থায়ী সমাধান চায়। আলোচনার এ সময় হামলা হলে পুরো প্রক্রিয়া ব্যাহত হবে। নেতানিয়াহুকে আমি স্পষ্টভাবে বলেছি, এখন ইরানে হামলার সময় নয়।”

তিনি আরও জানান, “সব ঠিকঠাক থাকলে আমরা খুব শিগগিরই, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, একটি সমঝোতায় পৌঁছাতে পারি।”

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার হুমকি দিয়েছেন। জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম