ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইয়েমেনের সানা বিমানবন্দরে ফের ইসরায়েলি হামলা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:২০:৫৭ অপরাহ্ন
ইয়েমেনের সানা বিমানবন্দরে ফের ইসরায়েলি হামলা
ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি।

বুধবার (২৮ মে) এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, হুতি-ঘনিষ্ঠ আল মাসিরাহর বরাত দিয়ে জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অন্তত চার দফা হামলা চালানো হয়। বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ জানিয়েছেন, হামলায় বেসামরিক উড়োজাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তেল আবিব থেকে চালানো ওই চার দফা বোমাবর্ষণে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একদিন আগেই ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি যোদ্ধারা। তারই জবাবে এই আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

এর আগেও সানা বিমানবন্দরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও তিনটি বিমান ধ্বংস হয়েছিল। সানা বিমানবন্দরকে ইয়েমেনের প্রধান আকাশপথ কেন্দ্র হিসেবে গণ্য করা হয়।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার