ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:২৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:২৪:৪৯ অপরাহ্ন
ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের
যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। বুধবার (২৮ মে) সামাজিকমাধ্যম এক্স-এ এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

মাস্ক জানান, আজ থেকেই শুরু হচ্ছে তার দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া। সরকারি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মকর্তা হিসেবে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। মেয়াদ ছিল ১৩০ দিন। যুক্ত হয়ে এক ট্রিলিয়ন ডলার ব্যয় সংকোচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ কমানো সম্ভব হয়েছে—ডিওজিই-এর ওয়েবসাইটে এমন তথ্যই উঠে এসেছে।

এক্স পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘সরকারি ব্যয় সংকোচনের এই সংস্থাটি ভবিষ্যতে সরকারের একটি স্থায়ী অংশ হয়ে উঠবে বলেই আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘ডিওজিই শুধু একটি অস্থায়ী প্রকল্প নয়, বরং এটি আমলাতন্ত্রের কাজের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার সুযোগ তৈরি করেছে।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার