ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্রধান উপদেষ্টা ফিরলে ভালো খবর পাওয়ার আশায় সচিবালয়ের কর্মচারীরা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৩:১৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৩:১৬:১০ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ফিরলে ভালো খবর পাওয়ার আশায় সচিবালয়ের কর্মচারীরা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে পাঁচ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম। আগামী রোববার (১ জুন) তিনজন এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। আপাতত কর্মবিরতি স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টা কর্মবিরতি শেষে এসব তথ্য জানান ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, “আলোচনা যাই হোক, আমাদের একটা টাইম ফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষা করতে পারি না। সামনে ঈদ, হাতে সময় মাত্র চার দিন। শুনেছি, প্রধান উপদেষ্টা শনিবার দেশে ফিরছেন। সেক্ষেত্রে রোববার আমরা আশাব্যঞ্জক খবর আশা করছি।”

তিনি আরও বলেন, “এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পরবর্তীতে আমাদের ওপর অভিন্ন নীতিমালা চাপিয়ে দেওয়া হবে। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের জন্য ভালো কোনো ফল আনবেন।”

নুরুল ইসলাম জানান, রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। সোমবার স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। এছাড়া মাঠ পর্যায়ের অফিসগুলোর মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছেও স্মারকলিপি পাঠানো হবে।

তিনি বলেন, “রোববার যদি ইতিবাচক বার্তা আসে, তাহলে আমরা সব কর্মসূচি প্রত্যাহার করে ঈদ আনন্দে শামিল হবো।”

প্রসঙ্গত, গত ২২ মে উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয়। এরপর থেকেই সচিবালয়ের কর্মচারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

নতুন অধ্যাদেশে বিভাগীয় মামলার প্রয়োজন না রেখেই চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়েই কর্মচারীকে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। 'সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান' শিরোনামে যুক্ত হওয়া ধারাটি নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে সরকারি কর্মচারীরা। তাদের অভিযোগ, এতে কর্মীদের ন্যায্যতা ও নিরাপত্তা খর্ব করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা