ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

ঢাবিতে বামপন্থিদের উত্তপ্ত স্লোগানে শিবিরের উদ্বেগ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৪:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৪:১৬:১৩ অপরাহ্ন
ঢাবিতে বামপন্থিদের উত্তপ্ত স্লোগানে শিবিরের উদ্বেগ
ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বামপন্থিদের বিভিন্ন উত্তপ্ত স্লোগানের প্রতিবাদ এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বৃহস্পতিবার (২৯ মে) শিবিরের ঢাবি শাখা এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, গত দুই দিন ধরে বামপন্থি ছাত্রসংগঠনগুলো এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচিতে পুরনো ফ্যাসিবাদী স্লোগান নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে, যা অতীতে ছাত্রশিবিরকে হত্যার বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান বলেন, ‘বাঁশের লাঠি মিছিল হবে, শিবির তোমার মৃত্যু হবে’—এমন স্লোগান গতকাল বুধবার রাতে বামপন্থিদের মিছিল থেকে শোনা গেছে। এই স্লোগান শিবিরকে হত্যার প্রকাশ্য উসকানি ও হুমকির বহিঃপ্রকাশ বলেও তারা মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার ও বুধবার রাতে বামপন্থিদের মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় গেলে সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে তাদের প্রতি দুয়ো দিয়েছে। শিক্ষার্থীরা অস্থিরতা ও সন্ত্রাসের রাজনীতিকে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করে ডাকসু নির্বাচন বানচালের পায়তারা চলছে। শিবির নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে বাধা দিতেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, বামপন্থিদের এই বিক্ষোভে ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও অংশ নিতে দেখা গেছে, যারা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

শিবির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন আছে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

কমেন্ট বক্স