ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:০৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:০৫:৪৭ অপরাহ্ন
কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী
কান চলচ্চিত্র উৎসব মানেই নতুন ট্রেন্ড, ফ্যাশন ও সিনেমার মেলবন্ধন। তবে কিছু তারকার জন্য এই উৎসব বরাবরই হয়ে ওঠে বিতর্কের মঞ্চ। এ তালিকায় দক্ষিণী অভিনেত্রী উর্বশী রাউতেলার নাম বহুদিন ধরেই পরিচিত। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। বরং, নেটিজেনদের ভাষায়, যেন নিজ ও দেশের সম্মান দুটোই প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।

উৎসবের প্রথম দিন থেকেই আলোচনায় ছিলেন উর্বশী। হাতে ছিল বহু মূল্যবান কাকাতুয়া ব্যাগ—যা দেখে অনেকেই চোখ কপালে তুলেছিলেন। দ্বিতীয় দিন লাল গালিচায় উপস্থিত হন ছেঁড়া ডিজাইনের পোশাকে। তৃতীয় দিন তিনি আরও একধাপ এগিয়ে যান। ব্রা-আকৃতির ব্যাগ হাতে নিয়ে ফ্রেমে আসেন, তাও আবার ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ পোজ দিয়ে পশ্চিমা তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।

পোশাক ও ব্যাগের বাহার নিয়েই থেমে থাকেননি উর্বশী। কখনও ‘ওরি’র সঙ্গে ভিডিও পোস্ট, আবার কখনও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে নিজেকে তুলনা করে কটাক্ষের মুখে পড়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে তার 'টাইটানিক মুহূর্ত'।

গত বৃহস্পতিবার হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে দুটি সেলফি পোস্ট করেন উর্বশী। একটিতে লিওকে দেখা যায় থামস আপ দিতে। আর সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন,
"যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও তোমায় কানের রানী বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটা হল টাইটানিক কমপ্লিমেন্ট।"

এই মন্তব্যের পরপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। অনেকেই মনে করছেন, উর্বশীর দাবি পুরোপুরি সাজানো। কেউ কেউ ছবিকে ‘সেলফি অপারচুনিটি’ বলেও ব্যঙ্গ করেছেন।

একজন লিখেছেন, “এই কথা তো শুধু উর্বশীই বলতে পারেন।” আরেকজন মন্তব্য করেন, “উনি তো আপনার বাবার বয়সী, আপু।”

তবে এসব সমালোচনায় একটুও ভ্রুক্ষেপ নেই উর্বশীর। বিতর্ককে সঙ্গী করেই বরাবরের মতো কানের লাল গালিচায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে