ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

ভারী বৃষ্টিপাত-ভূমিধসের ঝুঁকি, ভারতের ৩ রাজ্যে রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১২:২৩ অপরাহ্ন
ভারী বৃষ্টিপাত-ভূমিধসের ঝুঁকি, ভারতের ৩ রাজ্যে রেড অ্যালার্ট জারি
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চরম বিপর্যয়ের মুখে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) বুধবার (২৯ মে) আসাম, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আসামের ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমি জেলাগুলোতে বৃহস্পতিবার থেকে টানা দুই থেকে তিন দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, যা সময়বিশেষে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসামের রাজধানী গুয়াহাটিতেও টানা ও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকির কথা জানিয়েছে আইএমডি’র আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি)।

শুক্রবার (৩০ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, বাকসা, বাজালি, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দিসহ আরও বেশ কয়েকটি জেলায় বজায় থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

এদিকে, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলাতেও একই সতর্কতা জারি করা হয়েছে। বিচ্ছিন্ন ও দুর্গম এলাকাগুলোতে অতিবর্ষণ এবং তীব্র বাতাস জনজীবনে আরও ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া বিভাগ জনসাধারণকে সতর্ক থাকতে, পাহাড়ি ও নিচু এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে সরে যেতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন