ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১০ জুলাই মাহাথির মোহাম্মদ ১০০ বছরে পদার্পণ করবেন।

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের সাইডলাইনে ইম্পেরিয়াল হোটেলে এক ঘনিষ্ঠ বৈঠকে দুই নেতার দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করা হয়। সেখানে ইউনূস বলেন, “আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাই।”

প্রসঙ্গত, মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ৪০ মিনিট স্থায়ী ওই বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসিয়ান (ASEAN) সদস্যপদ লাভের আগ্রহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ইউনূস বলেন, “আমরা আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাই।” তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যেই আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য আবেদন করেছে।

এছাড়াও তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের গুরুত্ব তুলে ধরেন। “বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম পরিচিত। কারণ, বহু মানুষ জীবিকার সন্ধানে সেখানে যান,” বলেন অধ্যাপক ইউনূস।

জবাবে মাহাথির মোহাম্মদ বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা শুরু করেছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি তার দেশের ‘লুক ইস্ট’ নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “এই নীতির মাধ্যমে মালয়েশিয়া উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। বাংলাদেশও চাইলে এ ধরনের নীতি গ্রহণ করতে পারে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মাহাথির মোহাম্মদের সহযোগিতা কামনা করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাহাথির জানান, তার ওপর চিকিৎসকদের কিছু ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে, তবে শারীরিক অনুমতি পেলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা