ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৬:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৬:৫৩:৪৮ অপরাহ্ন
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন
আগামী ২ জুন (সোমবার) বিকেল ৪টায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে বর্তমান সরকারের অধীনে সংসদের বাইরে দ্বিতীয়বারের মতো বাজেট উপস্থাপনের ঘটনা।

বৃহস্পতিবার (২৯ মে) তথ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেট বক্তৃতাটি ধারণকৃত হবে এবং তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সব বেসরকারি টিভি ও বেতারকেও বিটিভির ‘ফিড’ ব্যবহার করে একই সময়ে প্রচার করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৮-০৯ অর্থবছরের বাজেট সংসদের বাইরে ঘোষণা করা হয়েছিল, যখন দেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। সেই ধারাবাহিকতায় এবারও অনুরূপভাবে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে।

এ বছর বাজেট বক্তৃতায় অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয়, এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ