ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৭:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৭:০৯:৪৮ অপরাহ্ন
উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর চলমান কর্মবিরতির কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

তিন দফা দাবিতে গত সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছিলেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের বলেন, চলমান বিষয়গুলোর ওপর সরকার আন্তরিকভাবে কাজ করছে—এমন আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখা হবে।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন,
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে ইতিবাচক পরিবর্তন প্রায় চূড়ান্ত। ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনে প্রক্রিয়া চলমান এবং খুব দ্রুত এ বিষয়ে সমাধান আসছে বলেও আশাবাদ জানানো হয়।

এছাড়া সহকারী শিক্ষকের শুরুর পদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। খুব শিগগির এই বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে বলেও জানায় সংগঠনটি।

তারা আরও জানিয়েছে, দাবিগুলোর বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও অগ্রগতির পরিপ্রেক্ষিতে তারা ২৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখবে। তবে এই সময়ের মধ্যে কার্যকর অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন