ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৭:২৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৭:২৬:০১ অপরাহ্ন
পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন ফারুক আহমেদ এবং পদত্যাগ করার কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছেন তিনি নিজেই। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি যমুনা টেলিভিশনের সঙ্গে আলাপকালে।

গতকাল (২৮ মে) রাতে যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দিতে চায়। তবে এ নিয়ে তৈরি হয়েছে গঠনতান্ত্রিক জটিলতা।

বুলবুলকে সভাপতি করতে হলে তাঁকে আগে বিসিবির কাউন্সিলর হতে হবে। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী তাঁর সেই যোগ্যতা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, সরকার যদি সরাসরি বোর্ড সভাপতির পদে হস্তক্ষেপ করে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গাইডলাইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

২০২৩ সালের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালকের পদ পান ফারুক আহমেদ। এরপর তিনি নির্বাচনের মাধ্যমে বোর্ড সভাপতির দায়িত্বে আসেন। তাঁর মেয়াদ আগামী নির্বাচনের আগ পর্যন্ত বলবৎ থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী