ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ঝাড়খণ্ড থেকে ‘বাংলাদেশিদের’ বের করে দেওয়ার হুমকি ভারতীয় মন্ত্রীর

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০১:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০১:০০:১১ অপরাহ্ন
ঝাড়খণ্ড থেকে ‘বাংলাদেশিদের’ বের করে দেওয়ার হুমকি ভারতীয় মন্ত্রীর
ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে "অনুপ্রবেশকারী বাংলাদেশিদের" বের করে দেওয়া হবে। তিনি বলেন, এই অনুপ্রবেশকারীরা স্থানীয় নারীদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চাইলেও বিজেপি তা রুখে দেবে এবং তাদের সন্তানদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না। 

নাড্ডা অভিযোগ করেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেসের জোট সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এবং বেকার ভাতা, সরকারি চাকরি ও নারীদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণেও ব্যর্থ হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড সরকারকে কড়া সমালোচনা করেন এবং কংগ্রেস-জেএমএম জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে জনগণের প্রতি এই সরকারকে সরানোর আহ্বান জানান।

ঝাড়খণ্ডের ৮১ আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই দফায় আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী