ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মাগুরার ফুল’ মুক্তি পেলো

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৭:৩১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৭:৩১:১৫ অপরাহ্ন
মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মাগুরার ফুল’ মুক্তি পেলো
মুক্তি পেলো মাগুরায় যৌন নির্যাতনের শিকার  বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক  কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাগুরার ফুল শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার  সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

মাগুরার ফুল গানটির ভিডিও মাহবুবুল খালিদের খালিদ সংগীত (youtube.com/@khalidsangeet) ইউটিউব চ্যানেল   ফেসবুক পেইজ এবং মাহবুবুল  খালিদ ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। পাশাপাশি সংগীত বিষয়ক ওয়েবসাইট খালিদ সংগীত ডটকম (www.khalidsangeet.com)  গানটির অডিও প্রকাশিত হয়েছে। 

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক  রোমান রহমান। 

প্রসঙ্গত, মাগুরায় সংঘটিত মাত্র  বছর বয়সী শিশু আছিয়ার ওপর যৌন নির্যাতন  তার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হন মানবদরদী কবি, গীতিকার  সুরকার মাহবুবুল খালিদ।

তিনি  ঘটনার প্রতিবাদে মাগুরার ফুল শিরোনামের হৃদয়স্পর্শী গানটি রচনা  সুরারোপ করেন। ভবিষ্যতে যাতে  ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে গানটি লেখা। মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই॥ এমন কথামালায় গানটি শুরু হয়েছে।

মাগুরার সেই শিশু আছিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।


স্বনামধন্য কবি, গীতিকার  সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। ইতোমধ্যেই তার লেখা  শতাধিক গান খালিদ সংগীত (www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার লেখা বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। 

মাগুরার ফুল গানে কণ্ঠ দেয়ার বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এরকম প্রচন্ড নাড়া দেয়া প্রতিটি ঘটনা কিছুদিন পর আমাদের মন থেকে মুছে যায়। ছাড় পেয়ে যায় এর সঙ্গে জড়িত পিশাচেরা। প্রথিতযশা গীতিকার মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানের মাধ্যমে এমনভাবে তুলে ধরেছেন যা বার বার আমাদের বিবেককে নাড়া দেবে। এরকম ব্যতিক্রমী একটি গানে কণ্ঠ দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

মাহবুবুল খালিদের লেখা  ধরনের সচেতনতামূলক প্রতিবাদী আরো অনেক গান রয়েছে। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে তার লেখা গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।
মাগুরার ফুল গানের ইউটিউব লিংক:
https://youtu.be/Qio5YOR2myY

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা