ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক বিড়াল

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৪:৩২ অপরাহ্ন
থাইল্যান্ডে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক বিড়াল
ব্যাংককের এক থানা থেকে গ্রেফতার করা হয়েছে এক আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালকে! শহরের রাস্তায় ঘুরে বেড়ানো এই পথভ্রষ্ট বিড়ালকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এক পুলিশ কর্মকর্তা। কিন্তু থানায় প্রবেশ করতেই শুরু হয় নাটকীয় পরিস্থিতি।

থানায় পৌঁছে হঠাৎই বদলে যায় বিড়ালটির আচরণ। পুলিশ সদস্যদের ওপর আচমকা হামলা চালায় সেটি। কামড়ে আহত হন একাধিক পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সিদ্ধান্ত নেয় "আটকের"। এরপরই বিড়ালটির একটি মাগশট (গ্রেফতারের ছবি) তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় থানার কর্মকর্তারা।

ছবির ক্যাপশনে লেখা হয়, “এই হামলাকারীকে তার মালিক জামিনে না ছাড়ালে তাকে হাজতে রাখা হবে।” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। অনেকেই আগ্রহ দেখান বিড়ালটিকে দত্তক নিতে। অনেকে আবার ‘নুব ট্যাং’-এর আইনগত সহায়তার প্রস্তাবও দেন।

শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় বিড়ালের মালিককে। জানা যায়, বিড়ালটির নাম ‘নুব ট্যাং’, যার অর্থ ‘টাকা গণনা’। মালিক জানান, বিড়ালটি কারও ক্ষতি করার উদ্দেশ্যে আচরণ করেনি, ক্ষুধার কারণে একটু বেপরোয়া হয়ে উঠেছিল।

একটি মুচলেকা নিয়ে শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় ‘নুব ট্যাং’-কে। তবে এই ঘটনার মজার দিকটি সবাই উপভোগ করেছে, আর ব্যাংকক পুলিশও এমন “বিপজ্জনক অভিযুক্ত” সামাল দিতে পেরে বেশ খুশি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার