ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে: ট্রাম্প

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:১৩:৫৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা অংশ নিতে আগামী সপ্তাহে পাকিস্তানের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন। আর ভারতের সাথে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। তবে যদি এই দুই দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমি কারোর সাথেই চুক্তি করতে আগ্রহী হব না। আমি তাদেরকে এটা আগেই জানিয়ে দিয়েছি।”

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতির আওতায় পাকিস্তানের রপ্তানি পণ্যে ২৯% পর্যন্ত শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে, যা দেশটির জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

পাকিস্তানের অর্থমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই আলোচনার সূচনা হয়েছে। আলোচনার লক্ষ্য হবে নতুন শুল্ক নীতি নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা।

বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখে আসছে, যা ট্রাম্প প্রশাসনকে শুল্ক আরোপের দিকে ধাবিত করছে বলে মনে করা হচ্ছে।

এই সফরের পটভূমিতে রয়েছে দক্ষিণ এশিয়ায় চলমান সামরিক উত্তেজনা। চলতি মাসের শুরুতে ভারতের বিমান হামলায় পাকিস্তানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে ৮ মে ভারতীয় ড্রোন আটক এবং বিমানঘাঁটিতে পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল