ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মিরপুরে আ. লীগ নেতা এডভোকেট নুরুল হুদা আটক

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৩:০৭ অপরাহ্ন
মিরপুরে আ. লীগ নেতা এডভোকেট নুরুল হুদা আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা পুলিশ আটক করে।

বিক্ষোভকারীদের দাবি, আটক হওয়া বাসায় অবস্থান করছিলেন রংপুর-সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম। এমন তথ্য জানার পর গত রাত থেকেই ওই বাসাটি ঘিরে রাখে ছাত্র আন্দোলনের কর্মীরা।

তবে অভিযুক্ত ববি ও সিরাজুল পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। তারা পুলিশের বিরুদ্ধে ‘গাফিলতির সুযোগে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া’র অভিযোগও তুলেছেন।

আটক নুরুল হুদা সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্দোলনকারীরা বলছেন, এই বাসাটি ক্ষমতাসীন দলের বিভিন্ন বিতর্কিত নেতা ও কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ