ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:৪১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:৪১:৪২ অপরাহ্ন
মানুষ চিনতে ভুল করেছে বিএনপি: গয়েশ্বর
জাপানে অবস্থানকালীন বিএনপির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “জাপানে বসে যেভাবে প্রধান উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে।”

শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, “ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ একচেটিয়াভাবে ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে। এ বিজয় ছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার আমাদের লক্ষ্য হবে গণতন্ত্রের পূর্ণ বিজয় আদায়।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি প্রচারমুখী ছিলেন না, বরং তার কাজই তাকে পরিচিত করিয়েছিল। কী করতে হবে, কেন করতে হবে—এসব নিয়েই তিনি ভাবতেন এবং কাজ করতেন।”

আলোচনায় বিএনপির নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিরোধী মত দমন করছে এবং দেশের গণতন্ত্র ধ্বংসের পথে। তারা জিয়াউর রহমানের আদর্শে ফিরে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা