ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় রোববার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০২:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০২:৩৩:২১ অপরাহ্ন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় রোববার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার (১ জুন) ঘোষণা করবে আপিল বিভাগ।

শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াতপন্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির লেখেন, “ইনশাআল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।”

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রায়ের দিন ধার্য করা হয় ১ জুন। ইতোমধ্যে মামলাটি আপিল বিভাগের রায়ের তালিকায় শীর্ষে রয়েছে।

এর আগে গত বছরের ২২ অক্টোবর আপিল বিভাগ দলটির আগের খারিজ হওয়া আবেদন পুনরুজ্জীবিত করেন। এরপর ১২ মার্চ শুরু হয় চূড়ান্ত শুনানি। ১৪ মে পর্যন্ত চারদিনের শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে দেয়।

রায়ের মাধ্যমে জামায়াত ইসলামি দল হিসেবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে কিনা, সেটি নির্ধারিত হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা