ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’: হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০১:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০১:১১:৩৯ অপরাহ্ন
‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’: হাসনাত আবদুল্লাহ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ-মিছিল প্রতিরোধে গণজমায়েতের ঘোষণা দিয়েছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের কাউকে দেখলে তাদের পুলিশের তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীনিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আপানিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি।রবিবার (১০ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে তিনি রাজধানীর জিরো পয়েন্টের গণজমায়েতে সবাইকে অংশ নেওয়া আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, ‘আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। এ দেশের অফিস, আদালত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রয়েছে তা আমাদের রাষ্ট্রীয় সম্পদ।আমাদের তা রক্ষা করতে হবে।

আমরা সতর্ক থাকার চেষ্টা করব, যেন ফ্যাসিবাদের দোসর নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ওপর দায় চাপাতে না পারে। কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। যদি কোনো লীগ এবং আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতি যত্নে পুলিশের হাতে তুলে দিবেন। হাসনাত আরো বলেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’। প্লিজ আপানারা একটু দেখা দিন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন। আপনাদেরকে আমরা একটু দেখতে চাই।

আপনারা আজ একটা মিনিটের জন্য একটু দেখা দেন।’‘আজকের বার্তা স্পষ্ট করে রাখো, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীনিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আপানিধন ও ফ্যাসিবাদ নিধন কর্মসূচির মধ্যে তারা সব সময় এক। আপা নিধোন ও ফ্যাসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দেন। আপা তোমাদেরকে এতিম করে চলে গেছেন। তোমরা কতদিন মনে হয় না খেয়ে আছে। কতদিন না জানি অবলারা রাস্তায় ঘুরাঘুরি করছে। তারা টেন্ডারবাজি করতে পারছে না। চাঁদাবাজি করতে পারছে না। ক্যান্টিনে খেতে পারছে না। তাদের আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই।’

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা