ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘স্রষ্টার মৃত্যু’ বই বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২৩:৩৪ অপরাহ্ন
‘স্রষ্টার মৃত্যু’ বই বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে ‘স্রষ্টার মৃত্যু’ শীর্ষক বই বাতিলের দাবিতে মানববন্ধন। আজ শনিবার সকাল ১১টায় ‘সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, লেখক মো. আমির হোসেন দেওয়ানের লেখা বইটিতে সকল ধর্মের স্রষ্টাকে অবমাননা করা হয়েছে, যা দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা দাবি জানান, অবিলম্বে বইটি বাজার থেকে তুলে নেওয়া হোক এবং এর লেখকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বক্তারা আরও বলেন, বইটির প্রকাশক ‘সব্যসাচী’ প্রকাশনাকেও এই দায় এড়াতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তারা সরকারের প্রতি আহ্বান জানান, দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমন লেখালেখির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত বইটি বাতিল ও লেখকের শাস্তির বিষয়টি নিশ্চিত না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে