ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষারপাত, নিম্নভূমিতে বৃষ্টি

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩১:১১ অপরাহ্ন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষারপাত, নিম্নভূমিতে বৃষ্টি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে আকস্মিক তুষারপাত ও নিম্নভূমিগুলোতে ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার তুলাইল ও রাজদান টপ এলাকায় উল্লেখযোগ্য তুষারপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের পীর কি গালি ও শ্রীনগর-লেহ হাইওয়ের জোজিলা পাস এলাকাতেও তুষারপাত হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বান্দিপোরা-গুরেজ সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কাশ্মিরের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উচ্চাঞ্চলগুলোতে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

আকস্মিক এই আবহাওয়া পরিবর্তনে পাহাড়ি সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে কৃষি এবং জলাধারগুলোর জন্য বৃষ্টিপাতকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, হিমবাহ ও ভূমিধসপ্রবণ অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য পর্যটক ও স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শীত মৌসুম শুরুর আগেই এই তুষারপাত একদিকে যেমন কাশ্মিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে স্থানীয়দের জন্য শীতের কষ্টও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া বিভাগ এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হতে পারে।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার