ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়ানোর শঙ্কা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩৭:০৪ অপরাহ্ন
আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়ানোর শঙ্কা
বিশ্বের গড় তাপমাত্রা আগামী পাঁচ বছরের যেকোনো একটি বছরে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলতে পারে— এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)। সংস্থাটি জানিয়েছে, এমন আশঙ্কার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।

বিশ্ব আবহাওয়া সংস্থা আরও বলছে, ২০৩০ সালের আগেই প্রথমবারের মতো এমন একটি বছর আসতে পারে, যখন পৃথিবীর গড় উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের সীমাও অতিক্রম করবে। বিজ্ঞানীরা একে ‘বিস্ময়কর’ ও ‘সতর্কতামূলক সংকেত’ হিসেবে উল্লেখ করেছেন।

২০২৪ সালেই বার্ষিক গড় হিসেবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে পৃথিবীর উষ্ণতা, যা কয়েক বছর আগেও অসম্ভব বলে মনে করা হতো। এর আগে ২০২৩ সাল ছিল আবহাওয়া রেকর্ড সংরক্ষণের ১৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর।

বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো ব্যারেট বলেন,

“সাম্প্রতিক অতীতে এমন ১০টি বছরের সাক্ষী থেকেছি আমরা, যেখানে তাপমাত্রা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বেশি ছিল। দুর্ভাগ্যজনকভাবে, আগামী দিনগুলোতে আরও কয়েকটি উষ্ণতম বছরের অভিজ্ঞতা আমাদের হতে চলেছে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, দৈনন্দিন জীবনযাপন, বাস্তুতন্ত্র এবং পুরো গ্রহের ওপর।”

ডব্লিউএমও-র ক্লাইমেট সার্ভিস বিভাগের পরিচালক ক্রিস হিউইট জানান,

“আমরা একটি বিপজ্জনক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। তবে এখনো সময় আছে। কার্বন নিঃসরণ কমাতে পারলে এই উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”

বিশ্বের উষ্ণায়ন পরিমাপের ভিত্তি হিসেবে ধরা হয় ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়ের ভূত্বকের গড় তাপমাত্রাকে। তখন এই গড় ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সময়ের পর থেকেই শুরু হয় বিস্ময়কর হারে শিল্পায়ন, যা পরিবেশবিদদের মতে, আজকের জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন