ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শেরপুরে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৫:২৫ অপরাহ্ন
শেরপুরে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে নালার পানিতে ডুবে জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশেই ঘটে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন নামাপাড়া গ্রামের রিকশাচালক সালাম মিয়ার ১১ বছর বয়সী জমজ কন্যা—মিলা ও শিলা। তারা স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে পাঁচজন শিশু মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মিলা ও শিলাসহ তিনজন শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু উদ্ধারকৃতদের মধ্যে জমজ বোনদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর শিশুটিকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো নামাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, দরিদ্র সালাম মিয়া ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালান। হঠাৎ করে দুই কন্যাকে হারিয়ে পরিবারটি অসহায় ও বিধ্বস্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মো. জুবাইদুল আলম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা