ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতেও আফগানিস্তানের নিচে বাংলাদেশ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১০:০৭ অপরাহ্ন
এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতেও আফগানিস্তানের নিচে বাংলাদেশ
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও অবনমন টাইগারদের। টানা চার ম্যাচ হারের ধাক্কায় র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে বাংলাদেশ। লিটন-শান্তরা এখন আফগানিস্তানের নিচে অবস্থান করছে।

শুক্রবার (৩১ মে) হালনাগাদ হওয়া আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২০। টানা চার ম্যাচে হেরে ৫ পয়েন্ট খুইয়েছে তারা। অন্যদিকে, আফগানিস্তান ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরেই অবস্থান করছে।

আরব আমিরাত, যারা ১৫ নম্বরে রয়েছে, তারা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে রেটিংয়ে ৪ পয়েন্ট যোগ করেছে। তাদের পয়েন্ট এখন ১৮৩।

এদিকে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। রেটিং পয়েন্ট ২৭১। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৬২), এরপর আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাত নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান রয়েছে আগের মতোই আটে, তবে তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল ২০১২ সালে, যখন র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে উঠেছিল দলটি। সেটিই এখনো তাদের সর্বোচ্চ অবস্থান।

অন্য দুই ফরম্যাটেও পিছিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ এখন দশে, সেখানে আফগানিস্তান রয়েছে সাত নম্বরে। টেস্টে বাংলাদেশ ৯ নম্বরে, আফগানরা ১১ নম্বরে। আইসিসি পূর্ণ সদস্যপদ পাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা ২৮ বছরের, আফগানিস্তানের বয়স মাত্র ১৬ বছর। তবুও পরিসংখ্যানে এগিয়ে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম