ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘রিপাবলিক বাংলার’ বিরুদ্ধে আইনি নোটিশ, নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধের দাবি

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০১:১৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০১:১৬:০৮ অপরাহ্ন
‘রিপাবলিক বাংলার’ বিরুদ্ধে আইনি নোটিশ, নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধের দাবি
ভারতে প্রচারিত টেলিভিশন চ্যানেল "রিপাবলিক বাংলা"র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসি-কে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, "রিপাবলিক বাংলা" নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যথেষ্ট। বিশেষ করে, এই চ্যানেল সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। 

আইনি নোটিশে "রিপাবলিক বাংলা"র কন্টেন্ট দ্রুত নিষিদ্ধ এবং ব্লক করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, এই চ্যানেলটি দেশের নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা