ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০২:৩৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০২:৩৫:৪৯ অপরাহ্ন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার (২ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। এই বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে বিকেল ৩টায় সরাসরি বাজেট ঘোষণা করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেটে রাজস্ব আদায় বৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো একটি অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের বছরের চেয়ে আকারে ছোট হতে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি এবং দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে।

ঘোষিত বাজেট সংক্রান্ত সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল অর্থ মন্ত্রণালয়ের (www.mof.gov.bd) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (www.nbr.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে budgetfeedback@finance.gov.bd-এ ই-মেইল করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।

নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মেটাতে ১ লাখ ২১ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে নেওয়া হতে পারে ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা