ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নতুন বাজেটে সিগারেটের দাম বাড়ছে, নাকি কমছে! যা জানা গেলো

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:৫২:১৪ অপরাহ্ন
নতুন বাজেটে সিগারেটের দাম বাড়ছে, নাকি কমছে! যা জানা গেলো
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাক নিয়ন্ত্রণে সরকারের অবস্থান আগের চেয়ে আরও কঠোর হতে যাচ্ছে। সিগারেটের দাম না বাড়লেও এবার সরাসরি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল—সিগারেট পেপারের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব আসছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিগারেট পেপারে যে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে, তা বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে।

আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় এই প্রস্তাব তুলে ধরবেন।

তবে সিগারেটের দাম এই বাজেটে অপরিবর্তিত থাকছে। কারণ চলতি বছরের জানুয়ারিতেই চার স্তরের সিগারেটের দামে পরিবর্তন এনে সরকার শুল্ক বৃদ্ধি করেছিল। সে সময় প্রতি ১০ শলাকায় ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক বাড়ানো হয়।

বাজেট সংশ্লিষ্টরা বলছেন, ধূমপান নিরুৎসাহিত করতেই এবার উৎপাদন পর্যায়ে চাপ বাড়ানো হচ্ছে। সিগারেট পেপারের ওপর বাড়তি শুল্ক আরোপের ফলে উৎপাদন ব্যয় বাড়বে, যা ভবিষ্যতে খুচরা দামে প্রভাব ফেলতে পারে। এতে করে ধূমপায়ীদের সংখ্যা কমানো সম্ভব হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

তামাকবিরোধী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিল তামাকজাত পণ্যের ওপর আরও কঠোর কর নীতির। বিশেষ করে, সিগারেট ছাড়াও বিড়ি, জর্দা ও গুলের ওপর একক কর কাঠামো চায় তারা। এবারের বাজেটে সেই দাবির আংশিক প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

তবে বাজেট ঘোষণার পর বাস্তবায়নের নীতিমালা ও দিকনির্দেশনা দেখে পুরো চিত্র স্পষ্ট হবে। তারপরও বলা যায়, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে এটি একটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা