ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলি অবরোধ ভাঙতে গ্রেটা থুনবার্গ এখন সমুদ্রপথে রয়েছেন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৪:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৪:২১:৩৮ অপরাহ্ন
ইসরায়েলি অবরোধ ভাঙতে গ্রেটা থুনবার্গ এখন সমুদ্রপথে রয়েছেন
ইসরায়েলি অবরোধ ভাঙতে দলবল নিয়ে গাজা উপত্যকার উদ্দেশে রওনা হয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁকে বহনকারী জাহাজের নাম ‘ম্যাডলিন’।

গতকাল রোববার (১ জুন) ইতালির সিসিলি দ্বীপ থেকে যাত্রা শুরু করেছে জাহাজটি। গ্রেটার সঙ্গে আছেন জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস-এর অভিনেতা লিয়াম কানিংহামসহ আরও ১১ জন। কোনো বাধা না এলে সাত দিনের মধ্যে গাজায় পৌঁছানোর আশা করছেন তারা।

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি আন্তর্জাতিক সংগঠন এই অভিযান পরিচালনা করছে। সংগঠনটি এর আগেও গাজার উদ্দেশে জাহাজ পাঠিয়েছে। চলতি মে মাসের শুরুতে ‘কনসায়েন্স’ নামের একটি জাহাজ পাঠানো হয়, যা মাল্টার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পর সন্দেহভাজন ড্রোন হামলার শিকার হয়। সংগঠনটির দাবি, ওই হামলার পেছনে ইসরায়েল ছিল।

এক বিবৃতিতে ২২ বছর বয়সী থুনবার্গ বলেন, “বিশ্ব চুপ থাকতে পারে না। আজ যা ঘটছে তা ভয়ানক। ২০ লাখ মানুষকে পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।”

বিশ্লেষকরা মনে করছেন, বেসামরিক কর্মীদের এই সমুদ্রযাত্রা আন্তর্জাতিক মহলের নজর কাড়বে। বিশেষ করে গ্রেটা থুনবার্গের উপস্থিতি এই যাত্রাকে প্রতীকী প্রতিবাদ থেকে কার্যকর বার্তার রূপ দিতে পারে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার