ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৪:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৪:২৫:২০ অপরাহ্ন
দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। এবিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সুপারিশ যাচাই করে দ্রুত প্রয়োগে যাওয়া হবে।

সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুদক সংস্কারে একটি কমিশন গঠন করা হয়। তারা ইতোমধ্যে সুপারিশ পেশ করেছে। এসব সুপারিশ পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সংশোধনের কাজ চলছে। পাশাপাশি, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘের দুর্নীতি দমন সনদ (ইউএনসিএসি) অনুসরণে কমিশন কার্যকরভাবে কাজ করছে।’

এছাড়া, প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। যা আগের অর্থবছরের মূল বাজেট থেকে ৭ হাজার কোটি টাকা কম।

এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা— যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। এডিপি ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘সংকোচনমূলক বাজেট’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা