ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে কী বৈঠক হলো বিএনপির, জানালেন খসরু

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০১:২৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০১:২৬:৫১ অপরাহ্ন
সিঙ্গাপুর হাইকমিশনারের সঙ্গে কী বৈঠক হলো বিএনপির, জানালেন খসরু
ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান।রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান আমীর খসরু। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া সহজ না বলে তারা জানিয়েছেন। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সেই সুযোগ তাদের নেই। তারা সব কিছু হারিয়ে ফেলেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, খালদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। সমাপ্ত হলেই তিনি বিদেশে যাবেন। সেটা ২ দিনও লাগতে পারে, আবার ১ সপ্তাহও লাগতে পারে। তবে আমরা আশা করছি, বেশি সময় লাগবে না। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধিদের প্রায় ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল’র নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা